October 30, 2026, 10:25 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুতুবদিয়া সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযান ক্ষতিগ্রস্ত স্হানীয় ব্যবসায়ী

শওকতুল ইসলাম

 

শওকতুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

 

কুতুবদিয়া উপজেলার লেমশীখালী চৌমুহনী রাস্তার মাথা এলাকায় কুতুবদিয়া সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০ টা শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা এইঅভিযান পরিচালনা করা হয়। ‎ ‎অভিযানে ২৫টি অবৈধ দোকানসহ একটি তিনতলা বিল্ডিং উচ্ছেদকরা হয়। উচ্ছেদে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানান চৌমুহনী রাস্তার মাথার ব্যবসায়ীরা।তারা অভিযোগ করে বলেন আমাদের পর্যাপ্ত সময় সুযোগ না দিয়ে আকস্মিক এই উচ্ছেদ অভিযানে আমরা খুবই ব্যর্থিত ও মর্মাহত।যে রোজগারে আমাদের সংসার চলত এখন তাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। আমরা কিভাবে সংসার চালাব বুঝে উঠতে পারছি না।
‎
অভিযানে উপস্থিত ছিলেন, সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাহাত আলম, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান হোসেন, নৌ-কন্টিনজেন্ট কমান্ডার কুতুবদিয়া পক্ষে সাব-লেফটেন্যান্ট সা’আদ, স্থানীয় চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান,ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, গ্রাম পুলিশের কয়েকটি টিম। ‎

‎ ‎ ‎সড়ক ও জনপদ বিভাগ জানায়, সড়ক ও জনপদ বিভাগের জায়গা উদ্ধারে কোন ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।



আমাদের পেজ লাইক করুন