আমার নেতা সব খায়
মোঃ মোখলেছুর চৌধুরী
মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই
আমার নেতা নদী খায়
সাথে খায় বালু,
আমার নেতা চাঁন্দা খায় টানিয়ে লালসালু!
আমার নেতা পাথর খায় সাথে খায় পাহাড়,
আমার নেতা মামলা খায় লুটে অন্যের আহার!
আমার নেতা বোতল খায় সাথে খায় গোস,
আমার নেতা মাতাল হয়ে রাস্তায় করে ফোঁস!
আমার নেতা বন্দর খায় সাথে খায় হাট,
আমার নেতা সেতু খায়
খুলে সেতুর নাট!
আমার নেতা মানুষ খায় সাথে খায় বাড়ি,
আমার নেতা গাড়ি খায় আরও খায় নারী!
কবি মোঃ মোখলেছুর চৌধুরী