August 2, 2026, 1:29 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রেলপথ মন্ত্রীর আস্থা ভাজন বুড়ো চেয়ারম্যান গ্রেপ্তার ।

আক্কাস আলী খান

 

 

আক্কাস আলী খান

রাজবাড়ী জেলা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

 

 

 

 

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান।

 

তিনি জানান, খন্দকার সাইফুল ইসলাম বুড়োর বিরুদ্ধে পাংশা থানায় একটি মামলা রয়েছে।

মামলাটির আসামি হিসেবে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিমের আস্থাভাজন হিসেবে পরিচিত।

 

গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।



আমাদের পেজ লাইক করুন