July 30, 2026, 11:02 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: লে. কর্ণেল ইব্রাহিম আধহাম

মোঃ মুবিনুল ইসলাম
Oplus_131072

 

 

 

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

“খেলাধুলার মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও যুব সমাজকে উজ্জীবিত করতে হবে। সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।”— শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি।

তিনি আরও বলেন, “লেখাপড়ার পাশাপাশি কিশোর, তরুণ ও যুবকদের মাঠে ফিরিয়ে আনতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার অঙ্গন বাঁচিয়ে রাখতে পারলে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবে না।”

১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ ও গোমতি ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে গোমতি ইউনিয়ন একাদশ ৪-২ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলায় সর্বোচ্চ গোলদাতা হন গোমতি একাদশের আসাদ ভুইয়া, সেরা খেলোয়াড় বেলছড়ি ইউনিয়নের লাদেন ত্রিপুরা এবং সেরা গোলকিপার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সাচিং মগ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান, মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ স্থানীয় ক্রীড়ামোদী জনতা।

লীগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে মাটিরাঙ্গা পৌরসভা ও সাতটি ইউনিয়নসহ মোট আটটি দল অংশ নেয়। গত ২৩ জুলাই মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা করেন।



আমাদের পেজ লাইক করুন