কুমিল্লা – ৯ ( লাকসাম – মনোহরগঞ্জ ) সংসদীয় আসন পূর্ণ : বহালের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের বরাবরে বিএনপির স্বারকলিপি পেশ।
মনিরুল ইসলাম
প্রতিনিধি:-লালমাই – সদর দক্ষিণ, কুমিল্লা,
আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সংসদীয় আসন ২৫৭, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন পূর্বাবস্থায় বহাল রাখার অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আবেদনপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন – লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন মুশু, নুরুন নবী মজুমদার, টি, আর, হারুন, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক মনির আহমেদ, মাহবুবুর রহমান মানিক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতা মাসুদুল আলম বাচ্চুসহ নেতৃবৃন্দ।
৭/৮/২০২৫
www.daynik36july.com