August 1, 2026, 8:10 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য বিজয় মিছিল

মোঃ মুবিনুল ইসলাম

 

 

 

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগ দেন এ শোভাযাত্রায়।

দলের উপজেলা কার্যালয় থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর, মহামুনি বাসস্ট্যান্ড ও বাজার এলাকা ঘুরে পুনরায় কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।

বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন এবং জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

বিজয় মিছিল শেষে সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, “দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে। ইতিহাসের সেই গৌরবময় দিনটি স্মরণে আমরা আজ বিজয় মিছিল করেছি।”

তারা আরও বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসরদের বিচার এবং প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা প্রতিটি স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।”

উল্লেখ্য, গেল বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার—বিএনপি এমন দাবিই জানিয়েছে তাদের কর্মসূচিতে

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন