October 29, 2026, 10:40 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নরসিংদীর ঘোড়াশালে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ,

নাজমুল হাসান

নরসিংদীর ঘোড়াশালে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই প্রকৌশলী আহত

 

 

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি

 

 

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই প্রকৌশলী আহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে ঘোড়াশাল সেতু এলাকার চরপাড়া কালভার্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন প্রকৌশলী মিরাজ (৪৫) ও হানজেলা (৪৩)। দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকারের চালক আবুল হোসেন জানান, ঢাকার একটি জায়গা থেকে পলাশের একটি কারখানায় যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার ঘোড়াশাল সেতু পার হয়ে চরপাড়া কালভার্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি সড়কের নিচে উল্টে পড়ে এবং প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

 

দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা দুই প্রকৌশলী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উভয় গাড়ির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।

 

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইউসুফ মিয়া জানান, “সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন