October 30, 2026, 3:50 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ হাসমত আলী

 

 

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ০৩-০৮-২৫

 

 

 

চুয়াডাঙ্গার জীবননগরে গোসল করতে গিয়ে ভৈরব নদে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার মুক্তারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুক্তারপুর ঈদগাহপাড়ার সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) এবং জুয়েল মিয়ার ছেলে জুনায়েদ হোসেন (৭)। তারা দুজনই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটি শেষে রিমন, জুনায়েদ ও রাব্বি নামে তিন বন্ধু বাড়ির পাশের ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেওয়া ছিল। গোসলের একপর্যায়ে তারা জাগের ওপর উঠে খেলতে থাকে। হঠাৎ পা ফসকে রিমন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে জুনায়েদও পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা রাব্বি দৌড়ে বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে পরিবারের লোকজন ছুটে এসে নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন