মোঃ শাহপরান আরিফ।
লক্ষ্মীপুর প্রতিনিধি ।
আগামী উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটির নির্বাচন পরিদর্শন করেছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার। তিনি বর্তমানে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপির সদস্য এবং রায়পুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ওয়ার্ডভিত্তিক এই কমিটি গঠনের কার্যক্রমে তার সরব উপস্থিতি নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী সব পর্যায়ে দলকে সংগঠিত করাই এখন প্রধান কাজ। দলের ভিত্তি মজবুত করতে তৃণমূলে কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে হবে।”
এ সময় উপস্থিত নেতাকর্মীদের অনেকে মনিরুল ইসলাম হাওলাদারকে আগামীর রায়পুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেন। জবাবে তিনি বলেন, “দল যদি দায়িত্ব দেয়, আমি প্রস্তুত আছি। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ভালোবাসা নিয়ে আবারো দলের জন্য কাজ করতে চাই।”
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের মতে, তার অভিজ্ঞতা, সুদৃঢ় নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা আগামীর রায়পুর উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করতে সহায়ক হবে।
www.daynik36july.com