*কুমিল্লার সাবেক ৯ নির্বাচনী এলাকা (কুমিল্লা সদর দঃ ও লালমাই উপজেলা) পূণর্বহাল এর দাবিতে কর্মসূচির প্রস্তুতি সভা*
প্রতিনিধি:-মনিরুল ইসলাম
লালমাই – সদর দক্ষিণ, কুমিল্লা,
কুমিল্লার সাবেক ৯ নির্বাচনী এলাকা (কুমিল্লা সদর দঃ ও লালমাই উপজেলা) পূণর্বহাল এর দাবিতে ৪আগস্ট (সোমবার) কুমিল্লাস্থ নির্বাচন অফিসের সামনে মানববন্ধন, ৫আগস্ট (মঙ্গলবার)বিজয় র্যালি এবং ৬আগস্ট (বুধবার)কুমিল্লা বিশ্বরোডে নির্বাচনী এলাকা পূণর্বহালের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লালমাই উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দের সাথে উপজেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩আগস্ট (রবিবার) ৫.৩০ টায় লালমাই উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাসুদ করিম এর সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ ইউসুফ আলী মীর পিন্টু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন সরদার, মোঃ আসলাম মজুমদার, মোঃ মাহাবুবুল আলম,সদস্য ও বাগমারা দঃ ইউনিয়ন সভাপতি মোঃ আবদুল খালেক, আব্দুল ওহাব মজুমদার,সদস্য ও বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম, কাজী ইকবাল হোসেন কাজল, ইদ্রিস মিয়া,মোঃ আবুল বাশার, মোঃ কামাল খোকন, মফিজুল ইসলাম প্রমূখ।
www.daynik36july.com