October 29, 2026, 4:42 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় ট্রেন থামিয়ে বিক্ষোভ

মোঃ হাসমত আলী

 

 

 

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি : ০২-০৮-২৫

 

 

 

চুয়াডাঙ্গা জয়রামপুর স্টেশনে আন্তঃনগর সাগরদাড়ি এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি ও গেটম্যানের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। আন্দোলনকারিরা দাবি আদায় না হওয়া পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন । রিপোর্ট লেখা পর্যন্ত খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চুয়াডাঙ্গা স্টেশনে আটকা পড়েছে নকশীকাঁথা মেইল ট্রেন।

আজ শনিবার (২ আগস্ট) দামুড়হুদা জয়রামপুর ট্রেন সুবিধা সংরক্ষণ কমিটির’ ব্যানারে এলাকাবাসী ট্রেনটি অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন। বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে থামিয়ে‘ দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমানের ঘোষণা দেন তারা। তবে এ ঘটনার পর রেলওয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা প্রশাসনের কাউকে দেখা যায়নি।

এলাকাবাসীর দাবি, দামুড়হুদা উপজেলার একমাত্র স্টেশন জয়রামপুর রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করা লক্ষাধিক মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি, চিকিৎসাসহ মানুষ ইতোমধ্যেই দুর্ভোগের শিকার হচ্ছে। জয়রামপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলেও এখানে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। এতে করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জয়রামপুর রেল স্টেশনে এই দুটি ট্রেন যাত্রাবিরতি করলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন অবরোধ চলবে।

এ বিষয় দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিক হোসেন বলেন, সাগরদাড়ি এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি ও গেটম্যানের দাবিতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। আমরা এখানে এসেছি। পরে বিস্তারিত জানাবো।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান বলেন, শুনেছি জয়রামপুর স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করা হয়েছে। কী কারণে করেছে তা জানি না। এর কারণে চুয়াডাঙ্গা স্টেশনে ৫টা ৫৫ মিনিট থেকে খুলনাগামী নকশীকাঁথা মেইল ট্রেন দাঁড়িয়ে আছে। আপাতত খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন