October 29, 2026, 6:34 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুমিল্লা ৯ আসনকে পুনর্বহাল ও লাকসামকে জেলার দাবিতে বিক্ষোভ

রিপোর্টারের নাম

 

 

 

লাকসাম প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক এ্যাডভোকেট বদিউল আলম সুজনের নেতৃত্বে কুমিল্লা ৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

২ আগস্ট (শনিবার) বিকেল ৪টায় লাকসাম দৌলতগঞ্জ স্টেশন মসজিদ চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি লাকসাম বাজার প্রদক্ষিন করে লাকসাম বাইপাস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দেয়া বক্তব্যে এ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, লাকসাম মনোহরগঞ্জ আসন নিয়ে কারো কোন অভিযোগ ছিল না, বিনা উস্কানিতে অন্তবর্তিকালিন সরকারকে বিপদে ফেলার জন্য এই হটকারি সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকের জনরোষ দেখে এই প্রস্তাবনা থেকে সরে আসতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।
একই সাথে লাকসামের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি লাকসামকে জেলা ঘোষণা করার জোর দাবিও জানান তিনি। বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের কর্মসূচীর পর নির্বাচন কমিশন কোন পদক্ষেপ না নিলে জনগনকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।

এসময় ছাত্রনেতা আবু বকর জাহিদের সঞ্চালনায় কর্মসূচীতে আরও বক্তব্য প্রদান করেন, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন, সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম, পেয়ার আহমেদ, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ প্রমুখ।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন