বাঙলা কলেজ
প্রতিনিধি :নাজমুল ইসলাম ছাকিব
১ আগস্ট -ঢাকা।
KIBO Robot Programming Challenge 2025–এ বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে গর্বিত দল Robosteller X! 🇧🇩
বিশ্ববিখ্যাত NASA ও JAXA-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় স্কলার্সের দল ২৮৬.৯৬ স্কোর নিয়ে বাংলাদেশের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে — যেখানে ১ম স্থানধারীর স্কোর ছিল ২৮৯.১৩। মাত্র ২.১৭ পয়েন্ট ব্যবধানে স্কলার্সের দলের এই অনন্য সাফল্য নিঃসন্দেহে অসাধারণ মেধা, নিষ্ঠা ও কৌশলের প্রমাণ।
দলের অভিভাবকতুল্য মেন্টররা ছিলেন: আবু এম. ফুয়াদ, প্রভাষক, EEE বিভাগ ও উপদেষ্টা – রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)
মোঃ আসিফ মাহমুদ জয়, সিনিয়র লেকচারার, CSE বিভাগ
তাঁদের একনিষ্ঠ দিকনির্দেশনা ও উৎসাহই শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের পথে নিয়ে যায়।
চ্যালেঞ্জটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ: এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS) অবস্থিত Astrobee Robot-কে প্রোগ্রাম করার কাজ ছিল, যাতে নির্দিষ্ট “ট্রেজার” আইটেম শনাক্ত করে এবং তা নভোচারীদের জানাতে পারে। চ্যালেঞ্জটি ছিল সীমিত সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক আইটেম শনাক্ত করে স্কোর অর্জন এবং “Oasis Zone”-এ ঢুকে তা আরও বাড়ানোর।
ইউনিভার্সিটি অফ স্কলার্স দলের কার্যক্রম ছিল: ✅ ২০০০+ ইমেজ নিয়ে নিজস্ব ডেটাসেট তৈরি
✅ একাধিক অবজেক্ট ডিটেকশন মডেল ট্রেইন ও টেস্ট
✅ উন্নত পথ-নির্ধারণ অ্যালগরিদম তৈরি ও প্রয়োগ
দলের নেতৃত্বে ছিলেন CSE বিভাগের নাহিদ, এবং CSE ও EEE বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চমৎকার সমন্বয় ও টিমওয়ার্ক এই সাফল্যকে সম্ভব করেছে।
বিশেষ উল্লেখযোগ্য যে, এই দলের অধিকাংশ সদস্যই সেকেন্ড ইয়ারে — এই বয়সে এমন প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা নিঃসন্দেহে ভবিষ্যৎ বাংলাদেশের মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং স্পেস রোবোটিক্সে নতুন দ্বার উন্মোচন করবে।
Robosteller X দলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং বিশ্ববিদ্যালয় অফ স্কলার্স পরিবারকে এই অর্জনের জন্য শুভেচ্ছা।
এই মাইলফলক স্কলার্স বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রযুক্তির দিগন্তে আরও এগিয়ে নিয়ে যাবে, ইনশাআল্লাহ।