October 28, 2026, 11:15 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পূর্ব তারাপাশায় গর্তে ভরা রাস্তা, ঝুঁকির মধ্যে চলাচল করছে মানুষ!!

জুনায়েদ হোসেন জুয়েল
Oplus_0

 

 

মোঃজোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

 

কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সতাল থেকে পূর্ব তারাপাশা পর্যন্ত সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে জনসাধারণ প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন। বৃষ্টি হলে এই গর্তগুলো পানিতে ভরে গিয়ে আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে যায় পানি। তখন ঘর থেকে বের হওয়াই দুঃসাধ্য হয়ে পড়ে। আলী হোসেনের দোকান থেকে আলী ভরা পর্যন্ত রাস্তার অবস্থা এতটাই নাজুক যে, হেঁটে চলাই কষ্টসাধ্য। যানবাহন চলাচল তো একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও মারাত্মক সমস্যা হচ্ছে। এ এলাকায় নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা, নেই সঠিক পরিকল্পনায় নির্মিত সড়ক।

একজন স্থানীয় অভিভাবক বলেন, “প্রতিদিন সন্তানকে নিয়ে স্কুলে যেতে ভয় লাগে। কখন যে কোন গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না।”

রাস্তার ওপর জমে থাকা ধুলোবালিও দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। শুকনো মৌসুমে ধুলো, বর্ষায় কাদা—এই দুই বিপরীতে প্রতিনিয়তই লড়ছে স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন,

> “রাস্তাটির কার্পেটিংয়ের কাজ আগামী সেপ্টেম্বরে শুরু হবে। এর আগে যেখানে বড় গর্ত রয়েছে, সেখানে জরুরি ভিত্তিতে ভরাটের কাজ দ্রুতই শুরু করা হবে।”

তবে এলাকাবাসীর দাবি, শুধুমালত্র সাময়িক মেরামত নয়, এই রাস্তার টেকসই সংস্কার নিশ্চিত করতে হবে দ্রুততম সময়ের মধ্যেই। নাহলে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়বে এবং জনদুর্ভোগ থাকবে অব্যাহত।



আমাদের পেজ লাইক করুন