October 29, 2026, 3:45 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ নাজমুল ইসলাম সাকিব

 

 

বাঙলা কলেজ প্রতিনিধি :মো:নাজমুল ইসলাম ছাকিব

 

 

 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস)-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৯ জুলাই) উদ্‌যাপিত হয়েছে। ২০১৯ সালের ২৮ জুলাই মনিরুল ইসলাম, শাহরিয়ার মাসুদসহ কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগে যাত্রা শুরু করে এই সংগঠনটি।

আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকসাসের সাবেক সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সজিব, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা জাফর ইকবাল এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহরিয়ার মাসুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য এম. মোশাররফ হোসাইন, আজকের দৈনিকের সম্পাদক ও প্রমিস এসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসরাফিল মোল্লা, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার এবং বাকসাসের প্রধান উপদেষ্টা আমানুর রহমান রনি।

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন আসাদুজ্জামান আসাদ (স্টাফ রিপোর্টার, ভোরের চেতনা), পলাশ মাহমুদ (বিভাগীয় প্রধান, দৈনিক কালবেলা), আব্দুল্লাহ আল ইমরান (কথাসাহিত্যিক ও অনুসন্ধানী সাংবাদিক, কানাডা), মাসুদ রানা জুয়েন (কেন্দ্রীয় সভাপতি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন), জাহেদ বিন নাছির (কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ), নেওয়াজ খান বাপ্পি (কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ), মুনতাসীর আহমেদ (কেন্দ্রীয় সহসভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ), জাহিদ আহসান (কেন্দ্রীয় সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ), আরিফুল ইসলাম আদীব (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি), শেখ ফজলুল করীম মারুফ (কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মীর আহমেদ বিন কাশেম (সংসদ সদস্য প্রার্থী, ঢাকা-১৪, বাংলাদেশ জামায়াতে ইসলামী)।

অনুষ্ঠানে অতিথিরা সাংবাদিকতা, শিক্ষাজীবন এবং নেতৃত্ব গঠনে ছাত্র সাংবাদিকতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই ক্যাম্পাস সাংবাদিকতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ, সত্যের প্রতি দায়বদ্ধতা ও স্বাধীন মত প্রকাশের সুযোগ তৈরি করে চলেছে এই সংগঠনটি।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন