October 29, 2026, 4:43 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জেসিআই বাংলাদেশ উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড ২০২৫-এর

রাকিবুল হাসান

মো: রাকিবুল হাসান
চট্টগ্রাম।,চাঁদগাঁও

 

 

 

জেসিআই বাংলাদেশ উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড ২০২৫-এর ‘আনসাং উইমেন’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানু আক্তার নদী।

গত রোববার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করে তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ।

দুর্গম পাহাড়ি অঞ্চলে বেড়ে ওঠা নদীর গ্রামের বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের শালবন এলাকায়। তিনি ‘এক টাকায় শিক্ষা’ নামক একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এই সংগঠনের মাধ্যমে তিনি অবহেলিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন এবং পাঠ্যপুস্তক, খাতা-কলমসহ অন্যান্য শিক্ষাসামগ্রী সংগ্রহ করে তাদের মাঝে বিতরণ করেন। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, নদী একজন তরুণ উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন। অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার পাশাপাশি তিনি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।



আমাদের পেজ লাইক করুন