October 29, 2026, 2:44 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বোরহানউদ্দিনে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ: স্বচ্ছ প্রক্রিয়ায় ৬ জন নির্বাচিত

স্টাফ রিপোর্টার ঢাকা

 

নিজেস্ব প্রতিনিধি

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির জন্য ৪টি ইউনিয়নের মোট ৬টি পয়েন্টে নতুন ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (আজ) সকাল সাড়ে ১২টায় বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে স্বচ্ছ ও উন্মুক্ত পরিবেশে ডিলার প্রার্থীদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই লটারির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা উপ-খাদ্য নিয়ন্ত্রক মোঃ রাসেল হাওলাদার, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, উপজেলা পরিসংখ্যান অফিসার ননী গোপাল, বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ মিয়া, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হাওলাদার, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির, এবং খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

বোরহানউদ্দিন উপজেলার মোট ৬টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ১৪টি আবেদন জমা পড়েছিল। লটারির মাধ্যমে নির্বাচিত ডিলাররা হলেন:
কুতুবা ইউনিয়নে (২টি পয়েন্ট): মানিকারহাট দক্ষিণ মাতা স্পটে মোরশেদ জাহান চৌধুরী এবং রানীগঞ্জ পোলগোড়া স্পটে মোঃ কামরুজ্জামান। এই দুটি পয়েন্টের জন্য মোট ৫টি আবেদন জমা পড়েছিল।
দেউলা ইউনিয়নে: মোট ৪টি আবেদনের মধ্যে মোঃ জাকির হোসেন বিজয়ী হয়েছেন।
কাঁচিয়া ইউনিয়নে: ৩টি আবেদনের মধ্যে মোঃ শাহ আলম নির্বাচিত হয়েছেন।
পক্ষিয়া ইউনিয়নে (২টি স্পট): নোয়াব মিয়ার হাট ও বোরহানগঞ্জ স্পটে আব্দুর রহিম ফরাজি ও ইকবাল হাসান হোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, কারণ এই দুটি স্পটে অন্য কোনো আবেদন জমা পড়েনি।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান বলেন, “৫ আগস্টের পর খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী আমরা উন্মুক্ত লটারির আয়োজন করেছি। উন্মুক্ত পরিবেশে বোরহানউদ্দিন উপজেলায় ডিলারের জন্য যারা আবেদন করেছেন, তাদের মধ্যে লটারি করে নতুন ডিলার বাছাই করা হয়েছে।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক বলেন, “সকল প্রকার রাজনৈতিক প্রভাবমুক্তভাবে আমরা বোরহানউদ্দিন উপজেলার ৪টি ইউনিয়নে উন্মুক্ত লটারির মাধ্যমে ৬ জন ডিলার নির্বাচন করতে পেরেছি। খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী আমরা এই ওপেন লটারি সম্পন্ন করেছি।”
এই উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি দৃষ্টান্ত স্থাপন হলো।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন