October 29, 2026, 2:45 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সড়ক দুর্ঘটনায় জুলাই যোদ্ধা সজিবের মর্মান্তিক মৃত্যু”

কাশেম হাওলাদার
Oplus_0

 

কাশেম হাওলাদার, বরগুনা: প্রতিনিধি

 

 

বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের বাসিন্দা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম ওরফে সজিব শিকদার (২৪) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার চান্দেরহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুজ্জামান চানু।

নিহত সজিব পেশায় ছিলেন একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মচারী। তিনি প্রাণ কোম্পানির প্যাস্ট্রি শাখায় কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা সহকর্মী মাহমুদুর রহমান গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে ফকিরহাট-মোল্লারহাট সড়কের চান্দেরহাট এলাকায় একটি মোটরসাইকেল ও পথচারীর সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তাদের একজন ছিলেন সজিব শিকদার এবং অন্যজন পথচারী রাজীব বৌদ্ধ।

সজিবের মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বামনা উপজেলা শাখার সমন্বয়ক সৈয়দ নাহিন আহসান রাহবার বলেন, “সজিব জুলাই মাসে বরিশালে আয়োজিত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সে সময় পুলিশের গুলিতে তার দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সজিব একজন সাহসী যুবক ছিলেন এবং একই সঙ্গে ভালো ক্রিকেট খেলোয়াড় হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন।”

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন