October 30, 2026, 11:26 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাসুমা বেগম এর সমাধীতে বিমান বাহিনীর শ্রদ্ধা।

আকতার হোসেন
Oplus_0

‎
‎
‎আকতার হোসেন

বোরহানউদ্দিন উদ্দিন উপজেলা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা  মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগম এর সমাধীতে  বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।
‎
‎
‎২৮ জুলাই সোমবার বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ৭নং ওয়ার্ডে সমাহিত মাসুমা বেগমের মর্মান্তিক মৃত্যুতে  বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অফিস সহকারী মাসুমা বেগম এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
‎
‎
‎উইং কমান্ডার এবিএম সরোয়ার জাহান এর নেতৃত্বে বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
‎
‎
‎এসময় বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতের পরিবারকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
‎
‎
‎এ-সময় উপস্থিত ছিলেন নিহত মাসুমার স্বামী মোঃ সেলিম, ছেলে আবদুল্লাহ,  বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে।
‎www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন