October 29, 2026, 4:43 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

“পুনর্জাগরণ উপলক্ষে দুর্গম অঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি”

কাশেম হাওলাদার

 

 

 

কাশেম হাওলাদার ,বরগুনা: প্রতিনিধি

 

 

 

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় ও দুর্গম অঞ্চলে নিয়মিত ভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বরগুনা জেলার বামনা উপজেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।

খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট নৌ কন্টিনজেন্টসমূহের ব্যবস্থাপনায় সরোয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী এই কর্মসূচিতে সার্জন লেফটেন্যান্ট কমান্ডার স্বপ্নীল কুমার রায়ের নেতৃত্বে নৌবাহিনীর একদল অভিজ্ঞ চিকিৎসক স্থানীয় ও আশপাশের এলাকার শত শত নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

চিকিৎসাসেবার আওতায় সাধারণ রোগ থেকে শুরু করে জটিল রোগেও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। সেবা নিতে আসা রোগীদের মধ্যে ছিলেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু, বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বল মানুষ যারা সাধারণত প্রাতিষ্ঠানিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত।

চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় মানুষের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার হাসি। তারা নৌবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

বাংলাদেশ নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতীতেও তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটকালে উপকূলীয় অঞ্চলের অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।

সরকারি চিকিৎসা সুবিধা যেখানে অপ্রতুল, সেখানে বাংলাদেশ নৌবাহিনীর এমন উদ্যোগ সাধারণ মানুষের কাছে যেন এক আশার আলো। “পুনর্জাগরণ” উপলক্ষে আয়োজিত এ মেডিকেল ক্যাম্প রূপ নিয়েছে এক সামাজিক জাগরণের বার্তায়।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন