October 28, 2026, 10:06 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাইলস্টোন বিমান দুর্ঘটনার আরেক হৃদয়বিদারক মৃত্যু: রুন্দি বাড়ির মাসুমা বেগম আর নেই

স্টাফ রিপোর্টার ঢাকা
Oplus_0

 

ভোলা প্রতিনিধি, ২৭ জুলাই ২০২৫, শনিবার

 

 

 

 

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রুন্দি বাড়ির বাসিন্দা মোঃ সেলিম রুন্দির স্ত্রী মাসুমা বেগম (৩৮) আজ দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি গত ২৫ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের কাছে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানের দুর্ঘটনায় মারাত্মক দগ্ধ হন। দুর্ঘটনার পর গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে আজ তিনি না ফেরার দেশে চলে গেলেন।

মাসুমা বেগম ছিলেন দুই সন্তানের জননী। পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় শোকের মাতম চলছে।

এ নিয়ে মাইলস্টোন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে, যাদের মধ্যে একজন শিক্ষার্থী ও অপরজন শিক্ষার্থীর মা।


সংক্ষিপ্ত প্রেক্ষাপট:

গত ২৫ জুলাই বিকেলে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ব্যাপক বিস্ফোরণ এবং আগুন ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন সাধারণ মানুষ দগ্ধ হন। তদন্ত চলছে।


🔗 আরও আপডেট জানতে চোখ রাখুন: www.daynik36july.com]


 



আমাদের পেজ লাইক করুন