কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতির আওতাধীন কুতুবদিয়া উপজেলা খেলোয়াড় সমিতির নব কমিটি গঠিত
শওকতুল ইসলাম
প্রতিনিধি চকরিয়া কক্সবাজার
কক্সবাজার জেলার আওতাধীন কুতুবদিয়া উপজেলা খেলোয়াড় সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টায় কক্সবাজার শহরের হোটেল মিশুকে এক সভায় সকলের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৃতি ফুটবলার ও দক্ষ ক্রীড়া সংঘটক আতিকুর রহমান
সদস্য সচিব মনোনীত হয়েছেন কৃতি ফুটবলার ও গোলরক্ষক আবদু রশিদ বাদশা,যুগ্ন আহবায়ক মনোনীত হয়েছেন মাষ্টার হাসান শরীফ,যুগ্ন আহবায়ক( ২) মনোনীত হয়েছেন কৃতিফুটবলার মো:আক্তার হোসেন বাতু।
নবগঠিত এই কমিটির খবর ছড়িয়ে পড়লে সবাই বিভিন্ন সামাজিক মাধ্যমে কৃতি ফুটবলারদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে স্বাগত জানান ও তাদের নেতৃত্বে কুতুবদিয়া উপজেলার খেলোয়াড়রা এগিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।
মো:হারুন হাসান তার ফেইসবুকে নবগঠিত কমিটিকে স্বাগতম জানিয়ে কুতুবদিয়া উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতির জয় কামনা করেন।
www.daynik36july.com