October 28, 2026, 6:40 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাইলস্টোন স্কুলের দগ্ধ শিক্ষার্থী বাঁচানো গেলো না চুয়াডাঙ্গার মেয়ে মাহিয়াকেও

হাসমত আলী
Oplus_0

 

 

 

হাসমত আলী, চুয়াডাঙ্গাপ্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

২৪/০৭/২৫

 

 

 

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের ৮ম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া(১৪) দাফন সম্পন্ন হয়েছে। মাহিয়া তাসনিম মায়া চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের ইন্জিনিয়ার মোহাম্মদ আলীর মেজো মেয়ে।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮ টার সময় মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের নানা বাড়িতে, স্কুল মাঠে জানাজা শেষে বেদনা বিধুর পরিবেশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার হাজার হাজার মানুষ।

এর আগে গত বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় মায়া। পরে রাত ৮ টার দিকে মরদেহ অ্যাম্বুল্যান্সে করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট থেকে উপজেরার জয়পুর গ্রামে আনা হয়। এ সময় শত শত উৎসব মানুষ বাড়ির সামনে ভিড় করে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিহত মাহিয়া তাসনিম মায়ার চাচা আসকার
জানান, আমাদের মেয়ে মারা যাওয়ায় আমরা বাকরুদ্ধ কথা বলার মতো ভাষা নেই, আপনারা তার জন্য দোয়া করবেন। আমাদের মেয়ে একাই মারা যায়নি একটা বিমানের কারনে অনেক মানুষ মারা গিয়েছে, যা মেনে নেওয়া যায় না। আমি আশা করবো আগামী দিনে যেন এমন ঘটনা না ঘটে।

এসময় নিহিত মাহিয়া তাসনিমের নানা ভারাকান্ত মনে নজরুল ইসলাম বলেন, মাহিয়ার বাবা গত ৫ বছর আগে মারা গিয়েছে। এই এতিম মেয়েও চলে গেল না ফেরার দেশে। আমার আজ বড় অসহায় মনে হচ্ছে। সবাই দোয়া করবেন।

জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সাধারণ মানুষ এবং এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন