রাজবাড়ী বালিয়াকান্দিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে কিন্ডারগার্টেনের
শিক্ষক-শিক্ষার্থীদের মাববন্ধন
আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধিঃ
“ জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাই নাই, প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন, প্রাথমিক শিক্ষা উপদেষ্টা জবাব চাই” এ স্লোগানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শাখার শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বালিয়াকান্দি উপজেলা শাখার , সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী মিয়া, দেবী প্রসাদ গোস্বামী, শিবনাথ সরকার, , শিক্ষার্থী আরবান প্রমুখ। উপজেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা বলেন, সমান শিক্ষার সুযোগের কথা বলছেন, তখন কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা সম্পূর্ণ বৈষম্যমূলক।
সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই বয়স ও পাঠ্যসূচিতে শিক্ষাগ্রহণ করলেও শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। যা মেধা যাচাইয়ের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে। এ বৈষম্য দূর করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতারা।
আক্কাস আলী খান
www daynik36july.com