রায়পুর, লক্ষ্মীপুর | ২৩ জুলাই ২০২৫ | মোঃ শাহপরান লক্ষীপুর রায়পুর প্রতিনিধি
রায়পুর পৌরসভা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে অংশীজনদের মতামত গ্রহণে এক পরামর্শ সভার আয়োজন করে পৌর কর্তৃপক্ষ। আজ বুধবার (২৩ জুলাই ২০২৫) রায়পুর পৌরসভা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রায়পুর পৌর প্রশাসক জনাব মোঃ ইমরান খান এবং সঞ্চালনায় ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মাসউদ মোরশেদ।
অনুষ্ঠানে স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, শিক্ষক-ট্রেইনার হুমায়ুন কবির, সাংবাদিক এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।
উপস্থিত অংশগ্রহণকারীরা পৌরসভার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প সম্পর্কে মতামত প্রদান করেন। ৯টি ওয়ার্ড থেকে প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন পেশার ৩ জন করে সর্বমোট ২৭ জন প্রতিনিধি এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় একটি বিশেষ মুহূর্তে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়, যা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।
এই অংশীদারিত্বমূলক সভা রায়পুর পৌরসভাকে গণতান্ত্রিক ও জনগণের চাহিদা-ভিত্তিক উন্নয়ন পরিকল্পনায় এক ধাপ এগিয়ে নেবে বলেই আশা করা যাচ্ছে।
www.daynik36july.com