মোঃ শাহপরান আরিফ, লক্ষ্মীপুর প্রতিনিধি।
রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৪/০৭/২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার রায়পুরে যানজট নিরসনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার, জনাব ইমরান খান রায়পুর থানার অফিসার-ইন-চার্জ,সেনাবাহিনীর অফিসার ,রায়পুর পৌরসভার কর্তৃপক্ষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ , ব্যবসায়ী প্রতিনিধি ,ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে রায়পুর উপজেলা বাজার এলাকায় অবৈধ পার্কিং, সিএনজি ও অটোরিক্সার ভাড়ানির্ধারণ , অস্থায়ী দোকান, ফুটপাত দখলমুক্ত রাখা, যান চলাচলের অসংগতি নিয়ে আলোচনা করা হয় ও ভাড়ার হালনাগাদ তালিকা তৈরি করে প্রকাশ করা হয়।উক্ত বৈঠকের সকল বিষয় উপস্থিত সকলে মেনে নেন।
www.daynik36july.com