October 28, 2026, 5:37 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বরগুনায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত”

কাশেম হাওলাদার

 

কাশেম হাওলাদার, বরগুনা: প্রতিনিধি -দৈনিক৩৬জুলাই

 

 

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, বরগুনা জেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বরগুনা শহরের ‘বে-অব বেঙ্গল চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে’-এ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা শাখার সভাপতি মো. সালেহ্ মাদ সুমন শরীফ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলা কমিটির সভাপতি কে. এম শহিদুল্লাহ্।

সভার সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মাদ আবু হাসান।সভায় বরগুনা জেলার প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিকরা অংশগ্রহণ করেন। তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবা প্রদানকারীদের অধিকার সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় করেন।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য খাতে বেসরকারি উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এই সেক্টরের সেবার মান নিশ্চিত করতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন