October 28, 2026, 4:37 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণের দাবীতে মানববন্ধন

আসাদুজ্জামান

কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল শিক্ষার্থীদের
৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

 

 

আসাদুজ্জামান,কুড়িগ্রাম  প্রতিনিধি : ২৪.০৭.২০২৫

 

 

 

কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় সচিব আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে ও শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জামিনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নুরনবী সরকার, এডুকেয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক মুহাম্মদ আব্দুল কাদের, উপজেলা প্রশাসন একাডেমির অধ্যক্ষ সফিয়ার রহমান ও ত্রিমোহনী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জয়নাল আবেদীন প্রমুখ।

বক্তারা অবিলম্বে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যমূলক আইন বাতিল করে বেসকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

এছাড়াও সোসাইটির নেতৃবৃন্দ মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরারব জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন