October 28, 2026, 4:38 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাইলস্টোন কলেজের ট্রাজেডিতে আহত কক্সবাজারের মেয়ে আলবীরা

শওকতুল ইসলাম
Oplus_0

 

শওকতুল ইসলাম
প্রতিনিধি চকরিয়া কক্সবাজার

 

 

গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
রাজধানীর উত্তরার সেখানে অন্যান্যদের মতো গুরুতর আহত হন কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড বিজিবি ক্যাম্প সিকদার পাড়ার বাসিন্দা মো. জসিম উদ্দিনের কন্যা রুবাইদা নূর আলবীরা (১০)। সিনিয়র ভাইয়ের সহযোগিতায় সে কোন মতে বের হলে তাকে নিয়ে উত্তরার বিভিন্ন হাসপাতালে গিয়ে কোথাও চিকিৎসা না পেয়ে সরাসরি এম্বুলেন্সে করে বার্ণ ইনস্টিটিউটে নিয়ে যায়। পরে পিতা-মাতা ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে তাকে শনাক্ত করে।

আলবীরার পিতা জসিম উদ্দিন বলেন, আজকে সকালে জাতীয় বার্ণ ইনস্টিটিউটে অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ এখন মুটামুটি ভালো আছে সে। আমি এবং তার মা আমরা এখানে আছি। আমার মেয়ের জন্য দোয়া চাই।

১০ বছর বয়সী আলভীরা মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছেন বাবা জসিম উদ্দিন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন