October 28, 2026, 5:37 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পলাশ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি জাহিদ, সম্পাদক রনি

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি

 

 

 

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার হাজী জাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আরটিভির নরসিংদী প্রতিনিধি নূরে-আলম রনি নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সকল সাংবাদিকদের সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।

নতুন কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন—

সি:সহ-সভাপতি: যুগান্তরের জাহাঙ্গীর কবির

সহ-সভাপতি: সংবাদের এসকে দেবনাথ সমির

যুগ্ম সম্পাদক: প্রতিদিনের সংবাদের আল-আমিন মিয়া

সহ-সম্পাদক: রুপালী বাংলাদেশের মাহবুব সৈয়দ

কোষাধক্ষ্য: জনকণ্ঠের সাইফুল ইসলাম

দপ্তর সম্পাদক: ইনকিলাবের তারেক পাঠান

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: একুশে সংবাদের সাব্বির হোসেন

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: সময়ের আলোর বাইজিদ আহাম্মেদ

কার্যনির্বাহী সদস্য: সমকালের আশাদউল্লাহ মনা, ইত্তেফাকের আক্তারুজ্জামান, দৈনিক সবুজ বাংলার জাহিদুল ইসলাম জাহিদ।

প্রেসক্লাবের নতুন কমিটি আগামী দুই বছর প্রেসক্লাবের সকল কার্যক্রম পরিচালনা করবে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন