October 28, 2026, 11:16 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বকশীগঞ্জে দোকানে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু!

আফজাল শরীফ


 

আফজাল শরীফ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

 

 

জামালপুরের বকশীগঞ্জে দোকানে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় তানহা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই ) দুপুর ১ টার দিকে বকশীগঞ্জ এলাকার সীমার পাড় জেলখানা রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু তানহা আক্তার সীমার পাড় জেলখানা রোডের জালাল উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, শিশু তানহাকে বাড়িতে রেখে স্থানীয় একটি মুদি দোকানে কেনাকাটার জন্য যায় তার মা লাকী বেগম। মায়ের পেছনে পেছনে শিশু তানহাও মুদি দোকানের দিকে যান। রাস্তায় পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামীর অটোরিকশা তানহাকে সজোরে ধাক্কা দেয়।
এতে মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু তানহাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন