October 28, 2026, 9:16 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ইন্দুরকানীতে ভূমি অফিস সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

মোঃ মামুন হাওলাদার শিমুল

 

 

২০ জুলাই ২০২৫

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

 

 

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সেবা প্রত্যাশীরা জানিয়েছেন, জমি সংক্রান্ত সেবা পেতে গেলে তাকে ঘুষ দিতে বাধ্য করা হয়। অনেক সময় সরাসরি টাকা গুনে নেওয়ার ঘটনাও ঘটে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, রুস্তম আলী কোনো কাজ বিনা ঘুষে করেন না। নির্ধারিত ফি ছাড়াও তাকে ‘উপহার’ দিতে হয়, না হলে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে।

 

বালিপাড়ার বাসিন্দা চান খান জানান, “একটি নামজারি করতে গেলে তিনি ১১ হাজার টাকা দাবি করেন। পরে বহু অনুরোধে ৭ হাজার টাকায় কাজটি করে দিয়েছেন। আমি একজন গরিব মানুষ, এত টাকা কোথা থেকে দেব? সরকার যেখানে অনলাইনে নামজারির সুযোগ দিয়েছে, সেখানে এভাবে ঘুষ দিয়ে সেবা নিতে হবে কেন?”

 

স্থানীয়রা অভিযোগ করেছেন, রুস্তম আলীর বিরুদ্ধে একাধিকবার মৌখিক অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে তার সাহস আরও বেড়েছে বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে অভিযুক্ত রুস্তম আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এই বিষয়ে কিছুই জানিনা টাকা প্রকাশ্যে টাকা লেনদেনকে খাজনার আদায় এর টাকা বলে দাবী করেন।

 

এ বিষয়ে বালিপাড়া ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য জানান, ভূমি অফিসে দীর্ঘদিন ধরে ঘুষ ও হয়রানির অভিযোগ রয়েছে। রুস্তম আলী নিজেকে ক্ষমতাবান মনে করে এবং প্রকাশ্যে ঘুষ দাবি করেন। প্রশাসনের দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

 

এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী জানান এখন পর্যন্ত এবিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন