October 28, 2026, 5:59 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ বাঙলা কলেজ শাখার কমিটি গঠন

নাজমুল ইসলাম সাকিব

 

বাঙলা কলেজ প্রতিনিধি

 

 

 

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে শুক্রবার (১৮ জুলাই) নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। অনুমোদিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলমগীর , এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু জাফর। নতুন নেতৃত্বের অধীনে কমিটিতে মোট ৮৬ জন সদস্য রয়েছেন।

কমিটি গঠনে একাধিক উপদেষ্টার স্বাক্ষরের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়। শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন সরকারি বাঙলা কলেজের প্রভাষক হাসান আলী এবং রুমানা শবনম।

এছাড়াও ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন—
মোঃ মমিন খান (প্রধান উপদেষ্টা), শাহিনুর রহমান শাহিন, নজরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, হারুন অর রশিদ লিটন, দিদারুল ইসলাম, নাঈম হোসেন এবং জিয়াউর রহমান।

নবনির্বাচিত সভাপতি আলমগীর বলেন, “আমি রাজবাড়ীর সকল ছাত্রদের স্বার্থে কাজ করব। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে পাশে থাকব।”
সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, “এই কমিটি হবে শিক্ষার্থী অধিকার ও কল্যাণে একটি সেবামূলক প্ল্যাটফর্ম। সকলে মিলেই আমরা এগিয়ে যাব।”

পরিষদের নতুন কমিটি গঠন উপলক্ষে ছাত্রদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন