October 28, 2026, 3:32 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু, গুরুতর আহত ৬

মাকসুদুর রহমান
Oplus_0

 

নিজেস্ব প্রতিনিধি

ভাঙ্গা, ফরিদপুর | তারিখ: ১৯ জুলাই ২০২৫

 

 

 

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন — জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মহাসমাবেশে অংশ নিতে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন দ্বীনি ভাই। দুর্ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে আজ শুক্রবার সকাল বেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রোবাসে করে দলবদ্ধভাবে মহাসমাবেশে যাচ্ছিলেন জামায়াতের স্থানীয় কর্মীরা। ভাঙ্গা মহাসড়কে পৌঁছানোর পর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন যাত্রী। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং গুরুতরদের ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। নিহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিচয় শনাক্তে কাজ করছে।

জামায়াতে ইসলামী ও স্থানীয় ইসলামী সংগঠনগুলোর পক্ষ থেকে মৃতের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দেওয়া হয়েছে।

আল্লাহ তায়ালা এই শহীদের কবুল করুন এবং আহত ভাইদের দ্রুত আরোগ্য দান করুন – আমিন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন