October 28, 2026, 9:16 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

৬২ বছরের স্বপ্ন পূরণের পথে সরকারি বাঙলা কলেজ

নাজমুল ইসলাম সাকিব

৬২ বছরের স্বপ্ন পূরণের পথে সরকারি বাঙলা কলেজ: গণতান্ত্রিক ছাত্রসংসদের উদ্যোগে লেক সংস্কার কাজ শুরু

 

 

বাঙলা কলেজ প্রতিনিধি :মো:নাজমুল ইসলাম ছাকিব।

 

 

 

সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে দীর্ঘদিন অবহেলিত ও অযত্নে পড়ে থাকা ঐতিহ্যবাহী লেকটি অবশেষে সংস্কারের পথে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, সরকারি বাঙলা কলেজ সংসদের উদ্যোগে বহুপ্রতীক্ষিত এই লেক সংস্কার এখন আর শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ নেই—তা এখন বাস্তব রূপ নিচ্ছে।

আজ সকালে কলেজ ক্যাম্পাসে স্কেভেটর পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম ধাপের প্রস্তুতি। লেক পরিষ্কার ও খননের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সেটআপের কাজ চলমান রয়েছে। সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামীকাল সকাল থেকে আনুষ্ঠানিকভাবে মাঠপর্যায়ের কাজ শুরু হবে।

এই উদ্যোগকে ঘিরে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেই লেকের বেহাল অবস্থার কারণে এক ধরনের মানসিক অস্বস্তি অনুভব করতেন। অথচ এই লেকটিই হতে পারত ক্যাম্পাসের সৌন্দর্যের অন্যতম কেন্দ্রবিন্দু।

গণতান্ত্রিক ছাত্রসংসদের পক্ষ থেকে জানানো হয়, “ছাত্র রাজনীতি হবে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের কল্যাণে। আমরা চাই শিক্ষার্থীরা যেন তাদের নিজস্ব পরিবেশে গর্ববোধ করতে পারে। এই লেক সংস্কার শুধু একটি প্রকল্প নয়, এটি একটি স্বপ্নের বাস্তবায়ন।”

বাঙলা কলেজ প্রতিষ্ঠার পর থেকে এই লেকটি ছিল একটি ঐতিহাসিক নিদর্শন। কিন্তু সময়ের ব্যবধানে তা অযত্ন-অবহেলায় হারাতে বসেছিল তার স্বকীয়তা ও পরিবেশগত গুরুত্ব। অবশেষে ৬২ বছরের এই স্বপ্ন পূরণে এক নতুন যাত্রা শুরু হলো।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন