October 28, 2026, 4:24 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ড. আহমেদ হাসান আল বাকার

নাজমুল ইসলাম সাকিব

 

বাঙলা কলেজ প্রতিনিধি:মোঃনাজমুল ইসলাম ছাকিব

 

 

সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক হিসেবে ড. আহমেদ হাসান আল বাকার উডব্যাজারকে নবনিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপের ডেনে অনুষ্ঠিত গ্রুপ কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি প্রফেসর কামরুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী, সাবেক গ্রুপ সম্পাদক প্রফেসর শামিনা হক উডব্যজার, রোভার স্কাউট লিডার হুমায়রা মোরশেদ ও হাসান আলি। সভায় সিনিয়র রোভার মেট শাহরিয়ার মারুফ, গাজী মোমেনুর এবং দেলোয়ারা জাহান দীশাও উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত গ্রুপ সম্পাদক ড. আহমেদ হাসান আল বাকার একজন অভিজ্ঞ রোভার স্কাউট লিডার ও প্রশিক্ষিত উডব্যাজার। তিনি দীর্ঘদিন ধরে সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপের সঙ্গে সম্পৃক্ত থেকে নিষ্ঠা, নেতৃত্ব ও দূরদর্শিতার পরিচয় দিয়ে আসছেন। গ্রুপের সদস্যদের মধ্যে রোভারিং-এর চেতনা ছড়িয়ে দিতে এবং সুশৃঙ্খল নেতৃত্ব প্রতিষ্ঠায় তাঁর অবদান বরাবরই প্রশংসিত।

নবনিযুক্ত সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান বলেন, “ড. আহমেদ হাসান আল বাকার স্যারের অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা গ্রুপকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে বলে আমরা বিশ্বাস করি। নতুন নেতৃত্বে গ্রুপ আরও অর্জনমুখী ও আদর্শিক ধারায় পরিচালিত হবে।”

নেতৃত্বে এই পরিবর্তন রোভার স্কাউটদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। গ্রুপের সদস্যরা বিশ্বাস করেন, “বিশ্বাস, সেবা, ভ্রাতৃত্ব”—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে ড. বাকার স্যারের নেতৃত্বে সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপ নতুন উচ্চতায় পৌঁছাবে।

সভা শেষে ড. আহমেদ হাসান আল বাকার স্যারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন