October 28, 2026, 2:04 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জনপদ নয় যেন মরনফাঁদ!লালমাইর উত্তড্যা গ্রামের প্রতিটি রাস্তা বেহাল দশা জনদুর্ভোগ চরমে*

মনিরুল ইসলাম
Oplus_0

মনিরুল ইসলাম

প্রতিনিধি :-লালমাই – সদর দক্ষিণ, উপজেলা, কুমিল্লা,

 

 

লালমাই উপজেলার ৭ নম্বর বেলঘর উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তড্যা গ্রামের রাস্তাগুলোর বেহাল দশা দিনকে দিন প্রকট হচ্ছে। বছরের পর বছর সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের চলাফেরা হয়ে পড়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই গ্রামের বহু রাস্তা ১০ থেকে ১৫ বছর ধরে ইট পর্যন্ত বসানো হয়নি। কোথাও কোথাও এখনো সম্পূর্ণ কাঁচা রাস্তা রয়েছে, যা বর্ষায় কাদায় পরিণত হয় এবং শুকনো মৌসুমে সৃষ্টি করে ধুলার ঝড়। স্কুলপড়ুয়া শিক্ষার্থী, বৃদ্ধ, নারী এবং রোগীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

এই ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক—এলাকার দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি হিসেবে পরিচিত। তবে এই প্রতিবেদনে কাউকে দায়ী না করে শুধু বাস্তব চিত্রই তুলে ধরা হলো।
রাস্তাগুলোর এমন অবস্থার কারণে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা যানবাহন প্রবেশ করতে না পারায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দিন দিন বাড়ছে।

স্থানীয়দের জোরালো দাবি, অবিলম্বে উত্তড্যা গ্রামের প্রতিটি রাস্তা ইট বসিয়ে চলাচলের উপযোগী করে তোলা হোক। এক যুগের বেশি সময় ধরে এমন অবহেলায় উন্নয়নের স্বপ্ন যেন হারিয়ে যাচ্ছে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই অবহেলিত জনপদে চলমান দুর্ভোগ লাঘবে আমরা সম্মানিত লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা Uno Lalmai Cumilla (ইউএনও) সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন।এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন