মনপুরা প্রতিনিধি:
মুহাঃ আশরাফুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ৭ দফা দাবির পক্ষে আসন্ন ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মনপুরা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ জুলাই বিকাল ৫টা ৩০ মিনিটে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল অনুষ্ঠিত হয়। মনপুরা উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মোঃ আমিনুল ইসলাম জসিম উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আদায় এবং একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন নিশ্চিত করতেই এ মহাসমাবেশ। জনগণের শক্তির মঞ্চ হবে সোহরাওয়ার্দী উদ্যান।”
ঘোষিত ৭ দফা দাবিসমূহ নিম্নরূপ:
১. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
২. জুলাইসহ সকল গণহত্যার বিচার।
৩. প্রয়োজনীয় মৌলিক সংস্কার।
৪. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন।
৫. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন।
৬. পি আর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন।
৭. এক কোটির বেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা।
স্বাগত মিছিলে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
www.daynik36july.com