October 28, 2026, 12:25 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে মহম্মদপুর

এম এ রইচ

 

এম এ রইচ, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :

 

 

যুব সমাজের পরিবর্তন এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মাগুরার মহম্মদপুরে ড. আলী আফজাল ফাউন্ডেশনের আয়োজনে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকালে উপজেলার শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে আট দলীয় এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ম্যাচে ১ শূন্য গোলে রাজাপুর ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে মহম্মদপুর ফুটবল একাদশ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, বিশিষ্ট সমাজসেবক মো: জিয়াউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মো: অছিউজ্জামন বুলবুল, কৃতি ফুটবলার ও কৃষি ব্যাংক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান নান্নু, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক নাইমুল হুদা ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল প্রমূখ।

www.daynik36july.con



আমাদের পেজ লাইক করুন