October 28, 2026, 3:01 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চাঁদপুর মোহনায় ভয়াবহ দুর্যোগে পড়লো ‘আল ওয়ালিদ-৪’ লঞ্চ, যাত্রীদের আতঙ্কে চিৎকার

মনিরুল ইসলাম ভোলা

প্রকাশিতঃ ১৬ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিবেদক- মনিরুল ইসলাম ভোলা জেলা
🌐 www.daynik36july.com


 

ঢাকা থেকে বলাগামী যাত্রীবাহী লঞ্চ ‘আল ওয়ালিদ-৪’ আজ বিকেলে চাঁদপুরের মোহনায় প্রবল স্রোত ও অস্বাভাবিক জলোচ্ছ্বাসের মুখোমুখি হয়। ঘটনাটি ঘটে দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে, যখন লঞ্চটি চাঁদপুর মোহনার বিপজ্জনক এলাকায় পৌঁছে। হঠাৎ করে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এবং প্রবল ঢেউয়ের তোড়ে লঞ্চটি দুলতে থাকে। এতে যাত্রীদের মধ্যে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চোখের সামনে পানির ঢেউ লঞ্চের উপরের ডেকে এসে পড়তে শুরু করলে নারী-শিশু সহ অধিকাংশ যাত্রী প্রাণভয়ে চিৎকার করে উঠেন। অনেকে নামাজ পড়তে শুরু করেন, কেউ ফোনে প্রিয়জনকে শেষ কথাগুলো বলার চেষ্টা করেন—পুরো লঞ্চে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়,

“দেখলাম হঠাৎ নদী গর্জে উঠলো, চারপাশে শুধু পানি আর পানি। মনে হলো যেন লঞ্চটাই উল্টে যাবে।”

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত লঞ্চটি কোনওরকমে নিরাপদে মোহনার ঝুঁকিপূর্ণ এলাকা পার হয়েছে, এবং তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। লঞ্চ কর্তৃপক্ষ ও নৌ-পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

এ ঘটনায় নৌপথে নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থার দুর্বলতা আবারও সামনে এসেছে। বিশেষ করে বর্ষার এই সময়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের দাবী জানিয়েছেন যাত্রীরা।


আপনার এলাকার নৌপথ পরিস্থিতি, যেকোনো খবর বা অভিযোগ জানাতে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইনে বা রিপোর্ট করুন: রিপোর্ট করুন


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন