শওকতুল ইসলাম
প্রতিবেদক চকরিয়া
গত মঙ্গলবার (১৫ জুলাই)কুতুবদিয়া-মগনামা চ্যানেল পারাপারে সী-ট্রাক সংযোজনের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে সরেজমিন যাচাই পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান আরিফ আহমেদ।
চ্যানেল দিয়ে পারাপারকারি ভোক্তাভোগিদের জন্য এই পরিদর্শন নিয়ে আসতে পারে স্বস্তির বার্তা।
কুতুবদিয়া-মগনামা চ্যানেলে নিরাপদ পারাপারে সী-ট্রাক সংযোগের প্রক্রিয়া চলছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এটি চালু করার প্রক্রিয়া চলছে।
যেহেতু বর্তমানে মগনামা জেটি কক্সবাজার জেলা পরিষদের অধিনে রয়েছে। তাই জেটি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা গেলে দ্রুত সী-ট্রাক চলাচল করতে পারবে বলে পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান।
মঙ্গলবার(১৫ জুলাই) বিকালে কুতুবদিয়া বড়ঘোপ -মগনামা চ্যানেল পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মহোদয় আরও জানান।কিভাবে দ্রুততম সময়ের মধ্যে এই চ্যানেলে সীট্রাক চালু করা যায় তা নিয়ে আমাদের টিম কাজ করছে।
স্হানীয় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান মহোদয় জানান কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ও বিভিন্ন দফতরে আবেদনের বিষয়টি আমাদের নজরে আসলে আপাতত ফেরি চলাচল সম্ভব নাহলেও দ্রুততম সময়ের মধ্যে কিভাবে সীট্রাক চালু করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর তৎপর রয়েছে।
এসময় বিআইডব্লিউটিএ(চট্টগ্রাম) যুগ্ম পরিচালক মোহাম্মদ সেলিম, নির্বাহি প্রকৌশলী এএসএম আশরাফুজ্জামান, বন্দর ও পরিবহন বিভাগের মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
www.daynik36july.com