October 28, 2026, 3:14 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

৩ দফা দাবিতে বাঙলা কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি 

নাজমুল ইসলাম সাকিব
Oplus_0

 

 

বাঙলা কলেজ প্রতিনিধি :মো:নাজমুল ইসলাম ছাকিব

 

 

রাজধানীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজে শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের ভোগান্তি ও সেশনজট নিরসনে ৩ দফা যৌক্তিক দাবি উত্থাপন করেছেন। কলেজ অধ্যক্ষ বরাবর লিখিতভাবে এ দাবিগুলো পেশ করেন তারা। কলেজের বিভিন্ন বিভাগ ও বর্ষের সাধারণ শিক্ষার্থীরা এই দাবিতে ঐক্যবদ্ধভাবে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

তাদের দাবি অনুযায়ী, প্রশাসনিক ও একাডেমিক নানা সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা চরম হতাশায় পড়েছেন। অনেক সময় ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, অগ্রহণযোগ্য প্রমোশন নীতি এবং রিটেক পরীক্ষার অনুপস্থিতি শিক্ষার্থীদের এক বছরের মতো সময় ক্ষতিগ্রস্ত করছে।

 

শিক্ষার্থীদের ৩ দফা দাবির বিস্তারিত:

 

১. নন-প্রমোটেড শিক্ষার্থীদের জন্য দ্রুত রিটেক পরীক্ষার ব্যবস্থা:

 

অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় সিজিপিএ ২.০০ অর্জন করতে না পারায় প্রমোশন পাননি। এতে করে তারা উচ্চতর বর্ষে উঠতে পারছেন না এবং ফলস্বরূপ তাদের একাডেমিক সেশন লস হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, এই সমস্যার দ্রুত সমাধানে রিটেক বা ইমপ্রুভমেন্ট পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে নন-প্রমোটেড শিক্ষার্থীরা খুব দ্রুত ফলাফলের ভিত্তিতে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারেন। এর মাধ্যমে তারা সেশনজট থেকে রক্ষা পাবে এবং মনোবল হারাবে না।

 

২. প্রয়োজনে প্রমোশন নীতিমালায় শিথিলতা এনে ক্লাসে অংশগ্রহণের সুযোগ দেওয়া:

 

যদি রিটেক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা তাৎক্ষণিকভাবে সম্ভব না হয়, তাহলে শিক্ষার্থীদের দাবি, সিজিপিএ ২.০০ এর বাধ্যবাধকতা শিথিল করে চলমান সেশনের ক্লাসে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। একইসঙ্গে তাদেরকে পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে ইমপ্রুভমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করে ফল উন্নয়নের সুযোগ দিতে হবে। এতে শিক্ষার্থীরা শিক্ষাজীবনে পেছনে পড়ে থাকবে না এবং মানসিক চাপ থেকেও মুক্ত থাকবে।

 

৩. পরীক্ষা শেষের সর্বোচ্চ ২ মাসের মধ্যে ফলাফল প্রকাশ:

 

ফল প্রকাশে দীর্ঘসূত্রতা দীর্ঘদিন ধরেই বাঙলা কলেজের একটি বড় সমস্যা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অনেক সময় পরীক্ষা শেষ হওয়ার ৪ থেকে ৬ মাস পরেও ফল প্রকাশ হয় না। এতে তারা ভবিষ্যৎ পরিকল্পনা, ভর্তি, বৃত্তি বা চাকরির প্রস্তুতিতে বাধাগ্রস্ত হন। শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে তা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

 

শিক্ষার্থীদের অভিমত:

 

শিক্ষার্থীরা বলেন, “আমরা পড়াশোনা করতে এসেছি, সেশনজট আর জটিল প্রশাসনিক নিয়মে আটকে থেকে বছর বছর পিছিয়ে পড়তে চাই না। আমাদের ক্যারিয়ার আর মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক।”

 

প্রশাসনের অবস্থান:

এই বিষয়ে কলেজের অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো আমরা ইতোমধ্যে পেয়েছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আলোচনায় বসবেন। প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হবে।”

 

তবে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন দেখতে চান।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন