October 28, 2026, 3:10 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, আহত আরও একজন

কাশেম হাওলাদার

কাশেম হাওলাদার

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা পৌর

 

শহরের ৪নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৪০) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আল আমিন (সেলিম লন্ডির ছেলে) নামে আরেকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আবু হানিফ পাথরঘাটা পৌরসভার ৫নং ওয়ার্ডের হামেত খাঁর ছেলে। তিনি পৌর শহরের ৪নং ওয়ার্ডের হাবিব মাওলানার চারতলা ভবনের তৃতীয় তলায় নির্মাণকাজ করছিলেন। কাজের একপর্যায়ে একটি লোহার রড বাঁকাতে গিয়ে সেটি পাশের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে ঘটনাস্থলেই আবু হানিফ ও আল আমিন বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন রাজমিস্ত্রির মৃত্যুর ঘটনা শুনেছি। যদি পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকে, তবে স্বজনরা মরদেহ দাফন করতে পারবেন।”

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন