October 28, 2026, 9:45 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বরগুনায় প্রাথমিক শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক লিটন, সদস্য সচিব বাদল

কাশেম হাওলাদার
Oplus_0

কাশেম হাওলাদার, বরগুনা: বরগুনা সদর প্রতিনিধি

 

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সমিতির নিজস্ব ভবনে আয়োজিত এক জমজমাট কাউন্সিল অধিবেশনে এই কমিটি গঠিত হয়। চালিতাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল এর সভাপতিত্বে কাউন্সিলে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক- শিক্ষিকা অংশগ্রহণ করেন।

তথ্য সূত্রে জানাযায়, কাউন্সিল অধিবেশনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মো. মীর মোস্তাফিজুর রহমান লিটনকে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়। তবে সদস্য সচিব পদের জন্য দুই প্রার্থী থাকায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এতে বিজয়ী হন মো. জহিরুল ইসলাম বাদল। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হন মো. মোয়াজ্জেম হোসেন।

সভায় উপস্থিত শিক্ষকরা নবগঠিত কমিটিকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও স্বচ্ছ, গণতান্ত্রিক ও শিক্ষকবান্ধব হবে বলে আশা প্রকাশ করেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল জলিল বলেন, এই কমিটি যেন শুধুমাত্র নামেই না থাকে, সত্যিকার অর্থে শিক্ষকদের স্বার্থে কাজ করে—এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ও বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান ছগির, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিমন তালুকদার ও জেলা ছাত্রদল নেতা সুমনসহ আরও অনেকে।

বক্তব্য দিতে গিয়ে আতিকুর রহমান ছগির বলেন, শিক্ষক সমাজের ঐক্য ফিরিয়ে আনার এ প্রয়াসকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। একতা ছাড়া কোনো আন্দোলন বা উন্নয়ন সম্ভব নয়।

সভা শেষে তিনি নবনির্বাচিত আহ্বায়কের হাতে সমিতির ভবন মেরামতের জন্য পাঁচ হাজার টাকার অনুদান তুলে দেন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন