October 28, 2026, 10:39 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বরগুনায় ডেঙ্গু ও করোনা সচেতনতামূলক প্রচারনা”

কাশেম হাওলাদার
Oplus_0

 

কাশেম হাওলাদার, বরগুনা: প্রতিনিধি

 

ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন (সেইফ) এর উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারাভিযান এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ জুলাই) জেলা তথ্য অফিস প্রচারণাটি বরগুনা পৌর নাথপট্টি লেক, বরগুনা বাজার ও সার্কিট হাউজ ময়দানে পরিচালিত হয়। এতে একদল তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন এবং লিফলেট বিতরণ করেন।

সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন-সেইফের সভাপতি এহসান আহমাদ নোমান বলেন, আপনারা জানেন বরগুনা ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে, অন্যদিকে করোনা উঁকি দিচ্ছে। তাই আমরা বরগুনার মানুষকে সচেতন করতে এ উদ্যোগ হাতে নিয়েছি। একমাত্র সচেতনতাই আমাদেরকে এই মহামারীর হাত থেকে রক্ষা করতে পারে।

জেলা তথ্য অফিসার, বরগুনা সেলিম মাহমুদ বলেন, ইউনিসেফের সহযোগিতায় বরগুনার সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে আমরা ডেঙ্গু ও করোনা সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সাইকেল র‍্যালিসহ নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের স্ব-স্ব স্থান থেকে সচেতন হতে হবে, তাহলেই আমরা ডেঙ্গু ও করোনা মুক্ত বরগুনা গড়ে তুলতে পারবো।

আরো দেখুন –

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন