October 28, 2026, 1:31 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মহম্মদপুরে উদ্বোধন হলো কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে

এম এ রইচ

 

এম এ রইচ প্রতিনিধি, মহম্মদপুর (মাগুরা) :

এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও যুব সমাজের পরিবর্তন এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মাগুরার মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ড. আলী আফজাল ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলার শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে আট দলীয়এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে অংশ নেয় পলাশবাড়ীয়া ফুটবল একাদশ এবং নাগড়া ফুটবল একাদশ।

নির্ধারিত সময়ের মধ্যে খেলা গোল শূন্যভাবে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে মাধ্যমে ৪-৫ গোলে নাগড়া ফুটবল একাদশ জয়লাভ করে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: জিয়াউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মো: অছিউজ্জামন বুলবুল, সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল প্রমূখ।

এম এ রইচ প্রতিনিধি
মহম্মদপুর (মাগুরা)

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন