নিজস্ব প্রতিবেদক | আগামীর ভোলা | ১০ জুলাই ২০২৫
ভোলা-বরিশাল সেতুর স্বপ্ন বাস্তবের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি জনাব শেখ মইনউদ্দিনের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত “আগামীর ভোলা”র বৈঠকে সেতু প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, আগামী জাতীয় নির্বাচনের (নভেম্বর ২০২৫) আগেই সেতুর পূর্ণাঙ্গ ডিজাইন চূড়ান্ত হবে। এটি হবে প্রকল্পের প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ। তবে প্রকল্পের বাস্তবায়ন নির্ভর করছে আগামীতে নির্বাচিত সরকারের সদিচ্ছার উপর।
জনসাধারণের প্রত্যাশা, এই সরকার কাজ শুরু করলে পরবর্তী সরকার এটিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে চালিয়ে নিয়ে যাবে। তবে সংশ্লিষ্ট মহল থেকে বারবার এমন শঙ্কা উঠে আসছে যে, কিছু স্বার্থান্বেষী সিন্ডিকেট পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত।
“আগামীর ভোলা” নেতৃবৃন্দ কড়া বার্তা দিয়ে বলেন—
“যদি কোনো চক্রান্ত বা সিন্ডিকেট ভোলা-বরিশাল সেতু নিয়ে ষড়যন্ত্র করে, তাহলে জুলাইয়ের মতো দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। ইনশআল্লাহ।”
#bholabarishalbridge #bhola #bholabarisal #আগামীর_ভোলা #নির্বাচন২০২৫
www.daynik36july.com