October 28, 2026, 11:48 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা

শরীফুল ইসলাম

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা প্রতিনিধি :২০২৫ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে
কুরআন তিলাওয়াত পরিবেশনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ হয়।

শহর শিবিরের সভাপতি আল মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুহা. হাবিবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আনিছুর রহমান, অফিস সম্পাদক নুরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন, দাওয়াহ সম্পাদক শারাফাত হোসেন, প্রকাশনা সম্পাদক আল রাজিব ও অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় মুহাম্মদ হাবিবুর রহমান বলেন ‘সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস’।

সভাপতির বক্তব্যে আল মামুন বলেন, মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখা অদম্য মেধাবীদের সংবর্ধনার আয়োজন করেছে। মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। অভিভাবক ও শিক্ষক সমাজকে শুধু ভালো রেজাল্ট নয়, ছাত্রদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান।



আমাদের পেজ লাইক করুন