October 29, 2026, 8:54 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীর পাংশা উপজেলা একটি শিক্ষা প্রতিষ্ঠানে বারো জন পরীক্ষার্থীর মধ্যে পাস একজন ।

আক্কাস আলী খান

 

আক্কাস আলী খান
রাজবাড়ী, বালিয়াকান্দি প্রতিনিধি

১০ জুলাই, ২০২৫

সারাদেশে প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে যখন আনন্দের বন্যা বইছে, তখন সম্পূর্ণ বিপরীত চিত্র রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বনগ্রাম আতারুন্নেছা বালিকা বিদ্যালয়ে।

এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে মাত্র একজন। এই হতাশাজনক ফলাফলে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক এবং স্থানীয় ক্ষশিক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্য ও হতাশা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সারাদেশে একযোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে বনগ্রাম আতারুন্নেছা বালিকা বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে মাত্র ০৯.০৯ শতাংশ। প্রতিষ্ঠানটির এমন ফলাফলে হতবাক হয়েছেন সবাই।
জানা গেছে, বিদ্যালয়টি থেকে এ বছর একমাত্র মানবিক বিভাগ থেকে মোট ১২ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায়, তাদের মধ্যে ১১ জনই অকৃতকার্য হয়েছে। একমাত্র উত্তীর্ণ শিক্ষার্থীর খবরেও তাই আনন্দের চেয়ে বিষাদের ছায়াই বেশি পরিলক্ষিত হচ্ছে।



আমাদের পেজ লাইক করুন