দোয়ারা বাজার সুনামগঞ্জ -প্রতিনিধি দৈনিক৩৬জুলাই
২০২৫ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ বরইউড়ি আলিম মাদ্রাসা সহ সারা বাংলাদেশের সকল কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছন- বরইউড়ি আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মোঃ আমির হোসাইন-
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন:
তোমরা পরিশ্রম, ধৈর্য এবং একাগ্রতার যে সফলতা অর্জন করেছ তা শুধু তোমাদের নয়- তোমাদের পরিবার, শিক্ষক এবং গোটা জাতির জন্যই গর্বের বিষয়।
এসএসসি/দাখিল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, এটি তোমাদের জীবনের ভবিষ্যৎ পথচলার ভিত্তি হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।”
আমরা চাই- এই শিক্ষার্থীরা শুধু জিপিএ নয়- নৈতিকতা, আদর্শ এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জাতিকে আলোর পথে নিয়ে যাবে।
তিনি আরও বলেন,
‘ইসলামি মূল্যবোধে গড়ে ওঠা একটি প্রজন্মই পারে সত্য ও ন্যায়ের পতাকা সমুন্নত রাখতে।”
শেষে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও উচ্চশিক্ষায় সাফল্যের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন।
—
প্রতিবেদন: স্থানীয় সংবাদদাতা, মোঃ রফিকুল ইসলাম, “দৈনিক ৩৬ জুলাই”
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫
দোয়ারাবাজার, সুনামগঞ্জ